
মিশরের স্বর্ণযুগের অন্যতম বিখ্যাত ক্বারি “শাহাত মাহমুদ আনোয়ারের” ছেলে “মাহমাদু শাহাত আনোয়ার”। বর্তমানে তিনি মিশর এবং ইসলামী বিশ্বের অন্যতম একজন ক্বারি।
১৯৮৪ সালের ১০ম সেপ্টেম্বর মিশরের দাকাহলিয়া প্রদেশে মাহমাদু শাহাত আনোয়ার জন্মগ্রহণ করেন। শৈশবকালেই তিনি তার পিতার উদ্যোগে পবিত্র কুরআনের সাথে সম্পর্ক স্থাপন করেন এবং ১২ বছরের মধ্যে তিনি সম্পূর্ণ কুরআন হেফজ করেন।
মাহমুদ শাহাতের তিলাওয়াত মিশর, আরব ও অনারোব দেশসমূহে খুব জনপ্রিয়। তার তিলাওয়াতের ভিডিওগুলো ইউটিউবে খুব জনপ্রিয় হয়েছে এবং প্রায় সাড়ে ৭ কোটি ভিউতে পৌঁছেছে।
এই তরুণ ক্বারির সুললিত কণ্ঠের কুরআন তিলাওয়াত শুনে প্রভাবিত হয়ে বিভিন্ন দেশের অমুসলিমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। নীচের ভিডিওতে দেখা যায় যে, তার তিলাওয়াত শুনে শ্রোতারা অঝোরে অশ্রু ঝরাচ্ছেন। iqna